By Manideep Pub Apr 1 Upd Apr 11

মুক্তির পথে

স্মৃতি আর বিষাদের গহীনে হারিয়ে যাওয়া এক জীবনের গল্প, যেখানে শেষ বিদায়ের সুর বেজে ওঠে মুক্তির আকাঙ্ক্ষায়। পুরোনো ক্ষত আর অশ্রু মুছে ফেলে এক নতুন ভোরের সন্ধানে এই কাব্যিক পথচলা।

মুক্তির পথে
কবিতা

মুক্তির পথে 

 


একটি শুকনো গোলাপ, একটি পুরনো বই — বিস্মৃতির প্রতীক

যেদিন প্রত্যাবর্তনের কথা না ভেবে 
সে চলে যাবে এক অসীম অনন্তের পথে,
টুকরো স্মৃতি আর অগোছালো গল্পের মাঝে
তাকে খুঁজে নিও কোন বিষাক্ত গাঢ় ক্ষতে।

নির্বাক হয়ে যদি বা বিরহে অশ্রু  ঝড়ে
লিখিত সব উপন্যাসের ছেড়া পাতায়,
সংরক্ষিত সেই শুকনো গোলাপ ও জানে,
বুকেতে কতটা কান্না জমেছে ব্যথায়।

 

 

উত্তাল ঢেউয়ের মতো দিনলিপি — সুখ আর দুঃখের মিলিত রেখা

শেষ হয়ে সুখ  দুঃখের দিনলিপি,
বাক্যবাণে কেবলই বিঁধেছো তারে,
শিরায় শিরায় বহে তার মানুষনামা,
গভীর রাতের দুখ সে সইতে পারে।

পুরোনো কঠিন হিসেব রয়েছে বাকি,
করতে যে শোধ সইবে সব নিশ্চুপে,
ধ্বংস হোক সকল কর্মফলের প্রাপ্য,
জীবন গেঁথে উঠুক নবীন রূপে।

এক আকাশ আজ মুক্তির পথে সে,
পড়বে না ছাপ স্মৃতি ঘেরা সৈকতে,
ফিরবে না আর পৃথিবীর মায়াডোরে,
ভুলে যেও তারে সব কিছু কোনো মতে।

 

কলমে- মনিদীপ

মুক্তির আকাশ — দিগন্তের ওপারে এক নতুন যাত্রা

 

Analytics

Unique visitors

0

Visits

0

Reactions

0

💬 Comments (0)

No comments yet.

💌 Share Your Opinion With Us

📖 Read More Articles

Explore more articles and discover interesting stories from our blog.

View All Articles →